মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পিকআপ ও নছিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

ঢাকা-খুলনা মহাসড়কের মাদবরচর এলাকায় ব্র্যাক অফিসের সামনে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা হলেন- মাদবরচর এলাকার মোকশেদ বেপারী (৪৫) ও একই এলাকার কাশেম চোকিদার (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকাল ৮টার দিকে পিকআপ-নছিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোকশেদ বেপারী নিহত হন। এ সময় আহত হন চারজন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাশেম চোকিদারের মৃত্যু হয়।

শিবচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিউটন দত্ত জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

এমকে