নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের নয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপিসহ ২০ দলের ১৯ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে পুলিশ অফিস জানায়, রাতে পুলিশের বিশেষ টহল চলাকালে অভিযান চালিয়ে জেলার নয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ ২০ দলের অঙ্গ সংগঠনের ১৯ জন কর্মীকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





