যশোরে বাসের ধাক্কায় তপু (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া গেঞ্জি ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপু যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের মাহবুব হোসেনের ছেলে। তিনি আকিজ গ্রুপে চাকরি করতেন বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, সকালে মোটরসাইকেলে করে তপু চাঁচড়া চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গেঞ্জি ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআর