রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ হয়ে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই বিদেশির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সিরাজ।
তিনি বলেন, নিহত ব্যক্তির কাছে গুলশানের আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
কেএইচ





