নওগাঁর সাপাহার উপজেলায় বিশেষ অভিযানে জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারী ও বর্তমান জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব । এসময় তার বাড়ি থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট র‌্যাব-৫ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আসিকুর রহমান পিএএম এর নেতৃত্বে একদল র‌্যাবের সদস্য উপজেলা সদরের জয়পুর দীঘিপাড়ায় জামায়াত নেতা সাইদুলের বাসা ঘেরাও করে।

প্রায় ঘন্টাব্যাপী তল্লাশী চালিয়ে বেশ কিছু জেহাদী বইসহ তাকে র‌্যাব হেফাজতে নিয়ে যায়।

সহকারী পরিচালক আসিকুর রহমান জানান, সাইদুলের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতে জিহাদী বইসহ তাকে গ্রেফতার করা হয়।

এমবি