রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচক্কর এলকায় বাসের ধাক্কায় হাজেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহতের বাড়ি মিরপুরের কাজীপাড়া এলাকায়। তার স্বামীর নাম মৃত ইসমাইল মিয়া।
প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে নিহতের ছেলে ইব্রাহীম খলিল জানান, মা’কে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





