নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিক্রেতা ও পলাতক আসামি হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

বুধবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় তিনজনকে আটক করা হয়েছে এবং দুইজন র‍্যাব সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দসহ, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি ও চারটি বগিদা উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয়ের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যাসহ ১৬টি মামলা রয়েছে।

র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

এমআর