কুমিল্লার চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে আহতরা হলেন- জসিম (২৫) ও হাসান (২২)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কুটুম্বপুর এলাকায় এলে হাইওয়ে পুলিশের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়।

এসময় জসিম ও হাসান বাসটি থেকে দ্রুত নামার চেষ্টা করে। পুলিশ তাদেরকে নেমে যাওয়া নিয়ে বাধা ও প্রশ্ন করলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে গুলি করে।

পরে আহতাবস্থায় উদ্ধার করে তাদেরকে চান্দিনা হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। পুলিশের ধারণা, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য।

এমবি