লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলা সদরের বাস টার্মিনাল এলাকায় ভোলাগামী বাস আল্লার দান এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩৫ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এসএইচ





