প্রায় ১১ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চালক-শ্রমিকরা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন।

আজ সোমবার (২২ জুলাই) সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। চালক-শ্রমিকরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। শ্রমিকদের দাবি, বকেয়া টাকা না পেলে ভবন থেকে তারা চেয়ারম্যানকে বের হতে দেবেন না।

জানা যায়, ফরিদ আহমদ ভূঁইয়ার বিআরটিসি কার্যালয়ে শেষ কর্মদিবস আজ। বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে বদলি করা হয়েছে।

তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।

জেড