রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের রমজানপাড়া গ্রামের একটি পাটখেত থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হ

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে স্থানীয় একজন পাটখেতের মধ্যে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে গ্রামের লোকজন জড়ো হন। বিকেলে এলাকাসী থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, ফর্সা ওই ব্যক্তির পরনে ছিল সাদা চেক লুঙ্গি আর শরীরে কোনো কাপড় ছিল না। তার রক্তাক্ত মাথাটি লাল গামছা দিয়ে পেঁচানো ছিল। মৃত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

ওএফ