রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বেতন-ভাতা পারিতোষিক প্রায় দ্বিগুণ করে সংসদে বিল পাস করা হয়েছে।

বৃস্পতিবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক স্পিকার এবং ডেপুটি স্পিকারের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬ নামের বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ১২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বিমা কভারেজ ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ লাখ টাকা, দৈনিক ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১১ লাখ টাকা করা হয়েছে।

এ ছাড়া বিলে ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বিমা ৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ৮ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, স্বতন্ত্র সদস্য আবদুল মতিন, বিলের ওপর সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এমআর