রাজধানীতে পর্নোগ্রাফির সিডি বিক্রির অভিযোগে সম্রাট সাগর জনি চৌকিদার ও ইউনানী হারবালের হাকিমসহ ৯জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ২৫ হাজার অবৈধ পর্নো সিডি জব্দ করা হয়।
বুধবার সকালে র্যাবের এক মুঠোবার্তায় এ খবর জানানো হয়।
মুঠোবার্তায় আরো জানানো হয়, র্যাবের একই টিম পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে বেলা ১১টায় সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
এমকে





