ভোলা বোরহানউদ্দিন উপজেলা বাঙলা স্কুল মোড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় অভিযুক্ত এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য রোববার বিকেলে উপজেলা বাঙলা স্কুল মোড়ে মোটরসাইকেলের কাগজ পরীক্ষা করার সময় এএসআই  শাহ আলম স্বেচ্ছাসেবক লীগ নেতা আওলাদকে মারধর করে।

এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিবাদ জানিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ করে এবং অভিযুক্ত এএসআই শাহ আলমের শাস্তি দাবি করেন।

আওলাদ জানান, আমি ও আমার ভাই মোটরসাইকেলে করে শহরে যাচ্ছি এ সময় বাঙলা স্কুল মোড়ে পুলিশ আমাদের গাড়ির কাগজ ঠিক আছে কিনা তাদেখতে চাইলে আমার গাড়ির সব কাগজ দেখাই এবং সব কিছু ঠিক থাকায় আমাদের ছেড়ে দেয়। কিন্তু গঙ্গাপুর ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগ নেতা সুজনের গাড়ি পুলিশ আটক করলে সে আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে এএসএই শাহ আলম আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয় এবং আমার বুকের উপর লাথি মারতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পুলিশ আওলাদকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর লাতি দিতে থাকে এবং এই দৃশ্য পথাচারী এই ভিডিও ধারন করে। সে ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হতে থাকে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, অভিযুক্ত এএসআই শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কামরুজ্জামান শাহীন/এসএম