বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে মা ও শিশু সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহত শেলী শীলের স্বামী অসিম শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চন্দনাইশের বর্মা বৈআসামি লতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার বর্মা বৈলতলী এলাকায় আসামির বোনের বাড়িতে অভিযান চালিয়ে অসিম শীলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বোয়ালখালী থানায় নিয়ে আসা হচ্ছে।’
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে নিহত শেলী শীলের মা মিনতী বালা শীল বাদি হয়ে শেলী শীলে ও তার শিশু সন্তান অন্তরা শীলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী অসিম শীলসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে বুধবার দুপুরে অসিম শীলের মা ও মামাশ্বশুরকে গ্রেপ্তার করে পুলিশ।
এইচ ই





