রাজধানীর রায়েরবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আনারকলি (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনারকলি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকার হযরত আলির স্ত্রী। বর্তমানে তিনি রায়েরবাগের মেরাজনগর মসজিদ সংলগ্ন এলাকায় বাস করতেন।

নিহতের মেয়ে বিউটি আক্তার জানান, রাজধানীর সুপার মার্কেট থেকে আমার মা নাতির জন্য একটি থ্রি পিছ ‍কিনে আমার সঙ্গে বাসায় ফিরছিলেন। তখন রায়েরবাগ বাসস্টেন্ড সংলগ্ন রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি বাস এসে আমার মাকে ধাক্কা দেয়।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জুরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢামেকের জুরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ