কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ১৪০ কেজি গাঁজাসহ মো. সুমন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী একটি কার্ভাডভ্যানে (ঢাকা মেট্টো-ম-৫৪-০৭০৪) তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক মো. সুমন জেলার বুড়িচং উপজেলার লীলসা গ্রামের আবদুল মতিনের ছেলে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, কার্ভাডভ্যান থেকে ৫ কেজির ২০টি ও ২ কেজির ২০টি প্যাকেটে মোট ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ