রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতিবেশী চার দেশ- চীন, ভারত, থাইল্যান্ড ও লাউসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ বুধবার বেলা ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে নির্বিচারে নির্যাতন, নিপিড়ন, ও হত্যাযজ্ঞের শিকার হয় বিভিন্ন বয়সী হাজারও হিঙ্গারা নারী ধর্ষণের হন।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে আলোচনা চলছে।

উল্লেখ্য, রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্য করে অভিযান চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

এ অভিযানকালে সেনারা একের পর এক রোহিঙ্গাদের গ্রামে অগ্নিসংযোগ করেন।

এ অবস্থায় প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।