ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আটটি বিদেশি কেন্দ্রে এ বছর পাসের হার ৯৪.০৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার বিদেশের কেন্দ্রেও পাসের হার বেশি। এবার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ২৭০ জন পরীক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।গত বছর বিদেশের সাতটি কেন্দ্রে পাসের হার ছিল ৯২.২৮ এবং ২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২৬৩ জন।
এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করা হয়। এরপর শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
তিনি জানান, এবার ১০টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।
৮টি সাধারণ বোর্ডে পাসের পার ৭১.৮৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৪৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ২৩৬ জন।
এসএম





