বিস্ফোরণে অগ্নিকাণ্ড ও ধসে পড়া টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের বাদী হয়ে টঙ্গী থানায় মামলাটি দায়ের করেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাম্পাকো ফয়লস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত জুয়েল মিয়ার বাবা আব্দুল কাদের বাদী হয়ে কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম এ