নিউমোনিয়া রোগে আক্রান্ত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে।

শনিবার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে। মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য সকাল ১০টার আগে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। সঙ্গে স্ত্রী ও তার ছোট মেয়ে থাকবেন বলেও মাইদুল ইসলাম জানিয়েছেন।

এআর