আজ জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা আসছে।
আজ শনিবার (২ অক্টোবর) বিকেলে টিকা বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা আজ শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
টিকাগ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য,গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান আসে দেশে।
এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।
গত ২ আগস্ট আসে উপহারের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।
এরপর ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসে।
সবশেষ পঞ্চম চালানে গত ২৮ আগস্ট আসে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা।
এইচএন





