একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মন্মথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া শুরু হয়েছে।
ফাঁসির রায় কার্যকরের পর কবর খোঁড়ার কাজ শুরুর অনুমতি পান নিজামীর পরিবারের লোকজন।
মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ১২টায় পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের খবর পাওয়া মাত্র মন্মথপুর গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। সেখানে দাফন করা হবে।
ওএফ





