যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি ব্যালট পেপারের বই উধাও হয়ে যাওয়ায় ঘটনায় কেন্দ্রের উক্ত কেন্দ্রের ভোট বেলা দেড়টা থেকে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন যশোর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ।

অপর দিকে ওই কেন্দ্রে থেকে ব্যালট পেপার ছিনতাই এর অভিযোগে মোহাম্মাদ রাহুল নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজান আলি। রাহুল নাভারনের ফারুক হোসের ছেলে।

ঘটনাটি ঘটে বেলা দেড়টার দিকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাজান আলি।

এমআইএস