টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্লাবিত হয়ে পড়েছে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার নিম্নাঞ্চলের ৩০টি গ্রাম। এ সব এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নতুন করে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির আমন ধান।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি সেতু পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অপরিবর্তিত রয়েছে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





