গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোকছেদুল ইসলাম সুমন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন উপজেলার বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা পূর্বপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে করে স্কুলে আসছিল সুমন। পথে বালুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৫৮৭১) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
এআর





