অসহায়, দুস্থ ও দরিদ্র জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন করেছে কোস্টগার্ড। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সুলতানী গ্রামের ৫ শতাধিক পরিবার এ সুবিধা পেয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় কোস্টগার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো: কাওসারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ এআর