সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) পিকনিকের বাসে সন্ত্রাসী হামলায় ২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফিরোজ ও আজাদ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়,পিকনিক শেষে রাতে ডিআরইউ সংলগ্ন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে বাস পার্কিং করা হয়। এসময় নাট্যকার আফজালের নেতৃত্বে ৪০/৫০ 'সন্ত্রাসী' আকস্মিকভাবে বাসটিতে হামলা চালায়। এসময় তাদের হামলায় আহত হন ডিআরইউয়ের দু'জন স্টাফ। এসময় তারা গাড়িতে থাকা যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সাও ছিনিয়ে নেয়।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
ডিআরইউ'র পিকনিকের বাসে হামলায় ২ জন আহত
সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটের (ডিআরইউ) পিকনিকের বাসে সন্ত্রাসী হামলায় ২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।