ঝিনাইদহ শহরের মহিষাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েরা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সায়েরা বেগম ওই গ্রামের ইজাহার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সায়েরা বেগম সকালে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় সায়েরা বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. রাশেদ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এমই