পঞ্চগড়ের ৩৬ ছিটমহল বিলুপ্তের দুই বছর পূর্তি উপলক্ষে মোমবাতি ও মশাল জ্বালিয়ে আনন্দ উল্লাস করছে ছিটবাসী। সোমবার রাত ১২টা ১ মিনিটে জেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজ চত্বরে ৬৮টি মোমবাতি ও মশাল জ্বালান তারা। পরে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার, সাবেক ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকসহ বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা।

৬৮ বছর ছিটমহল নামক ভূখণ্ডে অবরুদ্ধ জীবন থেকে মুক্তি মিলেছিল ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাতে। ওইদিন রাতে ভারতীয় ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত হয়।

এমএনজে