বরিশালের গৌরনদীর টরকী বন্দরের রায়পট্টিতে সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও আটটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের মধ্যে হেলাল মিস্ত্রী, তাইফুর রহমান বেপারী, স্বপন কুমার, হারুন বয়াতি, জামিল মাহামুদ, নারায়ন পোদ্দার, শেখর দত্ত বনিককে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল করিম।
এআর





