ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসাধু ব্যক্তিরা জাল নোট তৈরি ও ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে ১ লাখ টাকার জালনোটসহ তিনজনকে আটক করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩।
এতে তারা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার টাকার (১ টাকার নোট ১০৫টি) জাল নোট জব্দ করা হয়।
আটক চক্রের তিন সদস্য হলেন- সৈয়দ শাহরিয়ার জিয়াদ (১৯), রাসেল মোল্ল্যা (২১) ও ইয়াছিন আরাফাত নিঝু (১৮)।
আটকদের বরাত দিয়ে র্যাব-৩ জানায়, আলাউদ্দীন (৩০) নামে একজন বরিশালে জালনোট তৈরি করেন। তিনিই হলেন জালনোট ব্যবসা চক্রের মূল হোতা। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওএফ





