শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। এটি ৩০ জুন থেকে কার্যকর হবে।

বুধবার জনপ্রশান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোশাররফ হোসেন ভূঁইয়ার পিআরএল বাতিলের শর্তে ৩০ জুন ২০১৬ থেকে এক বছরের জন্য একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

ওএফ