হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় একটি পূজামণ্ডপে মদ পান করে মাতলামি ও এক পূর্জার্তীকে মারধরের অপরাধে স্থানীয় ‘ছাত্রলীগ নেতা’ নামধারী এক যুবককে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেয়।

দণ্ডিত মোহাম্মদ হাসান (২৬) হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ শাখা ছাত্রলীগের নেতা ও ছড়ারকূলস্থ চৌদ্দপাড়া গ্রামের দিদারুল আলমের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘দুপুর একটার দিকে হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মণ্ডপে মদ পান করে মাতলামি করা ও তাপস নাথ (২৫) এক পূজার্থীকে মারধর করে মো. হাসান।

এসময় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় হাসানকে আটক করে।

পরে সে দোষ স্বীকার করলে তাকে এক সপ্তাহ কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এসএইচ