গাইবান্ধার সাদুল্যাপুরে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নে ওয়াশ রেজাল্ট প্রজেক্ট এর সহয়তায় ইউনিয়ন পর্যায়ে ওয়াটার ও স্যানিটেশন বিষয়ে পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ এইচ এম মিলন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফারজানা সুলতানা, ইউনিয়ন ফ্যাসিলেটটর আব্দুল মোত্তালেব সরকার, ইউপি সচিব শ্রী পরেশ চন্দ্র চৌহান, প্রধান শিক্ষক সাহাদুল ইসলাম সাজু প্রমূখ।
আলোচনা শেষে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে শতভাগ অর্জনের জন্য একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হয়।
এমকে





