মাগুরা সদর উপজেলার কাপাসহাটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের আয়োজন করায় এক অভিভাবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কনের চাচা মধু মিয়ার বিরুদ্ধে এ কারাদন্ডাদেশ দেন।

আব্দুর রাজ্জাক জানান- উপজেলার মঘি গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া প্রবাসী ফইজ উদ্দিনের মেয়ে মাহফুজা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী বড় শলই গ্রামের তুষার আহমেদের বিয়ে ঠিক হয়। এ খবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কনের অভিভাবক চাচা মধু মিয়াকে বিয়ে বন্ধের জন্য বারবার অনুরোধ করা হয়। অনুরোধ না ‍শোনে বরং বুধবার সন্ধ্যায় ধর্মীয় মতে কলেমার মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়েতে কোনো প্রকার কাবিন সম্পন্ন হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের টিম গিয়ে মধু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রাতে তাকে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সময় কনে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্বামীর বাড়িতে যাবে না মর্মে আদালতের কাছে মুচলেকা প্রদান করে।

কেএইচ