বেতন স্কেল পুন:নির্ধারণ ও ক্যাম্পাসের দৈনিক কর্মঘণ্টা পরিবর্তনসহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দেলন করছে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। এ দাবী আদায়ের লক্ষ্যে আজ প্রশাসন ভবনে মানববন্ধন করেছেন তারা।
আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে মানববন্ধন করেন কর্মকর্তারা । ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি বেতন স্কেল ও দৈনিক কর্মঘণ্টা পরিবর্তনের লক্ষে মানববন্ধন করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মকতা সমিতির সহসভাপতি শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর আলম কেরামত, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, মহিলা বিষায়ক সম্পাদক রাজিয়া সুলতানা জলিস প্রমূখ।
মানববন্ধনে ইবিকস সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, আমাদের প্রতি অবিচার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একদিন কাজে না আসলে আমাদের শোকজ করা হয়। আমাদের গার্মেন্টস শ্রমিকের মত ব্যাগ কাধে নিয়ে আসতে হয়। যা আমাদের সকলের জন্য হাস্যকর। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি সমূহ বাস্তায়নের দাবি জানাচ্ছি।
তারা আরো জানায়, উপ-রেজিস্টার ও সমমান পদে কর্মকর্তাদের জন্য ৫০ হাজার এবং সহকারী রেজিস্টার ও সমমান পদের জন্য ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, কর্মঘন্টা পরিবর্তন করে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত করা ও চাকুরির বয়সসীমা ৬২ বছর নির্ধারণের দাবীতে আন্দোলন করছে কর্মকর্তারা।
এর আগে গত ৯ ডিসেম্বর বিশ্ব বিদ্যালয়ের মিলনায়তনে কর্মকর্তা সমিতির সাধারণ সভা থেকে আজকের মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করা হয়।
একই দাবীতে গত ১০ ডিসেম্বর প্রসাশনকে স্মারকলিপি প্রদান করে কর্মকর্তা সমিতি। এছাড়াও দাবী না মানলে আগামী ২২ ডিসেম্বর মৌন মিছিল এবং ২৪ ডিসেম্বর প্রসাশন ভবনের সামনে আবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়। ২৪ ডিসেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন করা না হলে বৃহত্তর কর্মসূচীর হুমকিও দেন কর্মকর্তা নেতারা।
মুহিব





