রাজধানীর বনানীতে ভাড়া চাওয়ায় কবির উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালকের পায়ে গুলি করেছেন এক যাত্রী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, গুলশান থেকে দু’জন যাত্রী নিয়ে রিকশাচালক কবির বনানী দুই নম্বর এলাকায় যাওয়ার পর ভাড়া চাইলে তার পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।
এম এ





