ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে দুটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
উপজেলার বন্দরখোলা এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মড়াসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম।
কেএইচ





