সরকার হাওড়ের মানুষের কাঁন্না থামাতে ব্যার্থ মন্তব্য করে বিএপি মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বাজেট পাস হচ্ছে আর লুটে-পুটে খাচ্ছে, সাধারণ মানুষের কথা কেউ ভাবছেনা। হাওড়য়ের এ পরিস্থিতির জন্য সরকার সম্পূর্নভাবে দায়ী। তাদের কান্না থামাতে সরকার ব্যার্থ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে শূণ্য হাতে দেশে ফিরেছে। চুতুর্দিকে শুধু হাহাকার। দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের দ্বি-বার্ষিক সম্মেলনে বিকালে প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন।
জেলা ছাত্র দলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্ব্ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমিন, ছাত্র দলের কেন্দ্রিয় সংসদের সভাপতি রাজীব আহসান, সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, নুরুল হুদা বাবু প্রমুখ।
মির্জা ফখরুল ২৫ মিনিটের বক্তব্যে আরও বলেন, নতজানু ও তাঁবেদার এই সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে স্বৈরশাসন কায়েম করে দেশের মানুষকে বনসাই করে রেখেছে। গণতন্ত্র,স্বাধীনতা,সার্বভৌমত্ব আজ বিপন্য।
তিনি বলেন,দেশের রাজনৈতিক-অর্থনৈতিক অবস্থা নাজুক। চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্বগতিতে সাধারণ মানুষ ভাল নেই। বিএনপির মহা-সচিব বলেন, আওয়ামীলীগ জানে বিএনপি ক্ষমতায় এলে আর আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবেনা ভেবে রাষ্ট্রযন্ত্রকে দলীয়যন্ত্রে পরিনত করেছে। সরকার বিচার বিভাগকে অযৌক্তিক ভাবে হস্থক্ষেপ করছে যা গণতন্ত্র ও স্বাধীণ বিচার ব্যবস্থা ভুলনটিত হচ্ছে। প্রবৃদ্ধির হার বেড়েছে। তবে ধনীদের। সাধারণ মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে। মির্জা ফখরুল এই অন্যায়ের প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়ার আহবান জানান।
পারভেজ/জারিফ





