যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘যশোর বিভাগ আন্দোলন পরিষদ’।
মঙ্গলবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ কর্মসূচি পালন করেন।
যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন মিয়াজী, পিযুষ কান্তি ভট্টাচার্য, জাসদ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতা রবিউল আলম প্রমুখ।
এমই





