রাজধানীর ভাষানটেক থানায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে বাগানবাড়ির ১৬০/সি নম্বর বাসার ছাদ থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয়।
রবিবার সকাল ৭টায় এ মরদেহ উদ্ধার করা হয়।
‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে বলে জানায় ভাষানটেক থানার ওসি হোসনে আরা। যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলেও তিনি জানান।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
[b]ঢাকা,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]