করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ১৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩১৩ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ৯৮৬টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৭৩৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ২৭ হাজার ১৫০টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭০ লাখ ৩০ হাজার ২৩১টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৯৬ হাজার ৯১৯টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৫৫৬ জন আর নারী মারা গেলেন ৯ হাজার ৭৫৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ২ জন করে আর রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১ জন করে।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এমবি