পারিবারিক কলহের জের ধরে আপন ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই। বৃহস্পতিবার লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন থেকে ওই এলাকার জামাল উদ্দিন মন্ডলের দুই ছেলের মধ্যে পরিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে বড় ভাই বুলেট (৪০) ছোট ভাই বুলবুলের (৩৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ছোট ভাই বুলবুল ঘটনাস্থলেই মারা যান।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এএইচএম মাহফুজুর রহমান জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।
এআর





