আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হুদাপুটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হুদাপুটিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা তাসির ও বিশারতের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এতে ওই গ্রামের মুক্তার, মোহন, মুসা, আশরাফুল, মজিবুর, খাজা, লিপু, হাফিজুর, সাজন বেগম, হাসনাহেনা বেগম, নবীরণ খাতুনসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শামুসুজ্জোহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআর





