গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি খাস জমিতে গড়ে উঠা ১২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার বিাকলে এ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই মিলটন ও এনডিসি নাজমুল হুদা।
জানা গেছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য সরকার সিদ্ধান্ত নিলে উপজেলা প্রশাসন স্থানটি নির্ধারণ করেন। এদিকে ওই স্থানে ১২৬টি অবৈধ স্থাপনা গড়ে তোলে কিছু সংখ্যক ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ অবস্থায় ওই জায়গাটি মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য বিশেষ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক তদন্ত জিন্নাত আলী, পৌর মেয়র আব্দুলাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, এসআই রাশেদুজ্জামান রাশেদসহ বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।
এসএইচ





