সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ নির্বাচন সম্ভব নয় বলে মত দিয়েছেন সাবেক সিইসিসহ নির্বাচন কমিশনাররা।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ মত দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফসহ অনেকে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির চলমান সংলাপের শেষ দিন সাবেক সিইসিসহ কমিশনারদের সঙ্গে আগারগাঁওয়ে নির্বাচন অফিসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সাবেক কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন কমিশনের অধীনে সেনাবাহিনী রাখতে মত দিয়েছেন।
অপরদিকে সাবেক সিইসি শামসুল হুদা বলেছেন, কার অধীনে নির্বাচন হবে তা নির্ধারণ কমিশনের ক্ষমতার অধীনে নয়। তাই এ নিয়ে আলোচনা সময় ক্ষেপণ ছাড়া কিছু নয়।
এএস





