নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে যৌন হয়রানির দায়ে রাজিব মিয়া (১৯) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ আদেশ দেন।

রাজিব মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকার আবুল বাশারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, রাজিব মিয়া এক কিশোরীকে যৌন হয়রানি করে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেএইচ