টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়াতে যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল থেকে চন্দ্রাগামী সততা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নাটিয়াপাড়া এলাকা পার হচ্ছিল। এ সময় অবরোধকারীরা বাসটিতে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। এতে বাসের কয়েকটি গ্লাস ভেঙে যায়। এছাড়া আরও তিনটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা।
ইআর





