জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির মেয়র প্রার্থী ফায়েজুল কবির তালুকদার শাহীন ও বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
আজ সোমবার সকাল ১০টার দিকে পৌর এলাকার আরাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই জন হলেন পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক (২৬) ও পৌর যুবদলের কর্মী পাজেম (৪০)। তারা দু’জনই ফায়েজুল কবিরের সমর্থক বলে জানা গেছে। তাদেরকে সরিষাবাড়ী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে বিদ্রোহী প্রার্থী রুহুল আমিনের সমর্থকরা নির্বাচনী ক্যাম্প থেকে একটি মিছিল বের করতে চাইলে ফায়েজুল কবিরের সমর্থক কয়েকজন এতে বাধা দিলে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছোঁড়া হয়েছে ছয় রাউন্ড গুলি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএম





